হোম / প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর

যে প্রশ্নগুলো সবাই করেন

ভর্তির আগে যা জানা দরকার, সব এক পাতায়। এখানে না পেলে WhatsApp-এ জিজ্ঞেস করুন।

ভর্তি

01এই ট্রেনিং প্রোগ্রাম কাদের জন্য নয়?

যাঁরা রাতারাতি আয় খুঁজছেন। যাঁরা সপ্তাহে অন্তত 5 ঘণ্টা সময় দিতে পারবেন না। আর যাঁরা কাজ না শিখে শুধু সার্টিফিকেট চান। আমরা মিথ্যা আশা বেচি না, তাই আগেই বলে রাখি।

02Batch 10 কবে শুরু?

Batch 10-এর ক্লাস শুরু 16 নভেম্বর। সপ্তাহে দুই দিন, সোম আর মঙ্গলবার সন্ধ্যা 7টা, live on Zoom।

03কীভাবে ভর্তি হবো?

Batch 10-এর পাতা থেকে ফ্রি কনসালটেশন বুক করুন, অথবা WhatsApp-এ লিখুন। counsellor আপনার প্রশ্নের উত্তর দেবেন, ঠিক মনে হলে অফিসিয়াল invoice পাঠাবেন।

04পেমেন্টের সময় কী খেয়াল রাখবো?

Urban Academy কখনো OTP বা PIN চায় না। পেমেন্ট হয় শুধু অফিসিয়াল invoice-এ। সন্দেহ হলে আগে আমাদের WhatsApp নম্বরে যাচাই করে নিন।

ক্লাস

05ক্লাস কীভাবে হয়?

সব ক্লাস live, Zoom-এ। মোট 32টা ক্লাস, প্রায় চার মাস। প্রশ্ন থাকলে ক্লাসেই জিজ্ঞেস করা যায়।

06কোনো ক্লাস মিস হলে কী হবে?

24 ঘণ্টার মধ্যে recording অ্যাপে চলে আসে। Live আর Pro tier-এ 1 বছর, Elite tier-এ lifetime।

07টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, পারবো?

প্রোগ্রাম শুরু হয় foundations থেকে, কোডিং লাগে না। WordPress, n8n, chatbot, সবটাই হাতে ধরে শেখানো হয়।

08কী কী লাগবে?

একটা ল্যাপটপ, ইন্টারনেট, আর সপ্তাহে অন্তত 5 ঘণ্টা: ক্লাস, homework আর practice মিলিয়ে। হাতে-কলমে কাজগুলো ফোনে করা যায় না।

09Homework কীভাবে হয়?

প্রতি সপ্তাহে homework জমা দেন ব্যাচের group-এ। বাছাই করা কাজ পরের ক্লাসে review হয়: কোথায় ঠিক, কোথায় ভুল, কেন।

10নারী শিক্ষার্থীদের জন্য পরিবেশ কেমন?

পুরো প্রোগ্রাম ঘরে বসে Zoom-এ, কোথাও যেতে হয় না। Recording থাকায় নিজের সময়মতো শেখা যায়। আগের ব্যাচগুলোতে অনেক নারী শিক্ষার্থী ছিলেন, তাঁদের কয়েকজনের কাজ শিক্ষার্থীদের কাজের পাতায় নাম-সহ আছে।

ফি ও কিস্তি

11ফি কত?

ফি আর চলমান অফার এক জায়গায় রাখা আছে, যাতে কোথাও পুরনো দাম না থাকে: Batch 10-এর ফি সেকশন।

12তিনটা tier-এর আসল পার্থক্য কী?

ক্লাস তিনটাতেই এক। Live: live ক্লাস, নিজের ব্যাচের recording আর app 1 বছর, tools নেই। Pro: সব premium tools, WordPress AI chatbot plugin আর n8n template library-সহ। Elite: Pro-র সবকিছু, সাথে CPD certification, সব ব্যাচের recording আর lifetime access। বিস্তারিত

13কিস্তিতে দেওয়া যাবে?

যাবে। কিস্তির নিয়মগুলো পরিষ্কার করে লেখা আছে Batch 10-এর ফি সেকশনে।

14ভর্তির পর ফি ফেরত হয়?

না, ভর্তির পর ফি ফেরতযোগ্য নয়। বিস্তারিত Refund Policy-তে। তাই টাকা দেওয়ার আগে ফ্রি কলে সব প্রশ্নের উত্তর জেনে নিন।

সার্টিফিকেট

15CPD certificate কী?

CPD (Continuing Professional Development) মানে পেশাদার দক্ষতা নিয়মিত হালনাগাদ রাখার স্বীকৃত কাঠামো। Urban Academy-র training-কে accredit করেছে Open CPD (UK), accreditation ID 28274174YXVB। সার্টিফিকেট CV আর LinkedIn-এ যোগ করা যায়।

16CPD certificate কোন tier-এ?

শুধু Elite tier-এ। CPD certification track Elite tier-এর অংশ।

অ্যাপ

17অ্যাপটা কোথায় পাবো?

app.urbanacademybd.com, যেকোনো browser থেকে। Home screen-এ যোগ করে নিলে app-এর মতো খোলে। Install করার নিয়ম

18লগইন করবো কীভাবে?

ভর্তির পর app.urbanacademybd.com/access থেকে ভর্তির সময়ের phone বা email দিয়ে code নিন, তারপর password সেট করুন।

Urban Tong ও কাজ

19ট্রেনিং শেষে কাজ পাওয়ার নিশ্চয়তা আছে?

কেউ নিশ্চয়তা দিলে সাবধান থাকবেন, আমরাও দিই না। আমরা দিই হাতে-কলমে কাজ, portfolio আর শিক্ষকের feedback। যাঁদের কাজ মান যাচাইয়ে টেকে, তাঁদের মধ্য থেকে বাছাই করে Urban Tong-এ supervised client work-এর সুযোগ আসে।

20Urban Tong কি freelancing marketplace?

না। Urban Tong একটা supervised client workshop। ক্লায়েন্টের সাথে কাজের দায়িত্ব নেয় Urban Tong নিজে, আর manager-এর তত্ত্বাবধানে কাজ করেন যাচাই হওয়া UA graduate-রা। ভর্তির সাথে ক্লায়েন্ট আসে না। বিস্তারিত

আরও প্রশ্ন আছে?

ফ্রি কলে counsellor-কে জিজ্ঞেস করুন। প্রশ্নের উত্তর নিন, তারপর সিদ্ধান্ত।

Batch 10 · 16 নভেম্বরEarly Bird ফি 27 অক্টোবর পর্যন্ত
ভর্তির তথ্যভর্তি